×

সারাদেশ

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:১৫ পিএম

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয় পৌর মিনিপার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

আরো পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে অচল বরিশাল, ধাওয়ায় পালালো ছাত্রলীগ

ছবি: ভোরের কাগজ

এ সময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে নানা শ্লোগান দেয় তারা। সমাবেশ বক্তব্য দেন- শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, অনামিকা দত্ত, তানজিলা আক্তারসহ অনেকে।

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না। তারা কোটা পদ্ধতি সংস্কার করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ারও আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App