×

সারাদেশ

বিবস্ত্র করে নির্যাতন

লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৪ পিএম

লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট থানা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে বিবস্ত্র করে নির্যাতন করায় এক কলেজছাত্রী (১৮) আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুলাই) নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।  

ওই কলেজ ছাত্রী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এই ঘটনার পরপরই বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। 

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহ মণ্ডলের ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে নিহত কলেজছাত্রীর বাবার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বুধবার সকালে হাঁস ফসল নষ্ট করতে গেলে তাড়িয়ে দেন ভুক্তভোগী ছাত্রী। 

ঘটনার জেরে তাকে পিটিয়ে আহত করা হয়। কয়েকজন মিলে তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে ফেলে। গ্রামের সবার সামনে এভাবে বিবস্ত্র করায় ভীষণ লজ্জা পান ওই ছাত্রী। পরে দুপুরের দিকে নিজের বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরো পড়ুন: ভুয়া ডাক্তার আটক!

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করে অভিযুক্তরা। ভুক্তভোগী মেয়েটি লজ্জায় আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App