×

সারাদেশ

মুরাদনগরে রাতের অন্ধকারে দোকানঘর ভাঙচুর ও লুটপাট

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম

মুরাদনগরে রাতের অন্ধকারে দোকানঘর ভাঙচুর ও লুটপাট

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে পূর্ব শত্রুতার জেড়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে চারটি দোকানে লুটপাটসহ দোকান ঘর গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বাঙ্গরা বাজারে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের মোল্লা বাড়ির নূরুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে একই গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল ও তার পরিবারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো এবং বিভিন্ন বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উপজেলার দক্ষিণ মৌজার খতিয়ান নং- ৩৪, দাগ নং- ১০৯৬, শ্রেণি ভিটির সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক হয়ে নূরুল ইসলামের ছেলেরা দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীর কাছে দোকানঘর ভাড়া দিয়ে আসছিলো কিন্তু গত সোমবার (৫ আগস্ট) রাতে স্থানীয় ১৫-২০ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারটি দোকান ঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং দোকান ঘর গুলো গুড়িয়ে দেয়। 

আরো পড়ুন: মুরাদনগরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিক, শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, বাঙ্গরা গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল, জুমু, রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সম্পত্তির উপর নির্মাণ করা দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুরসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের আনুমানিক ৩০ লক্ষ টাকা ক্ষতি করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল বলেন, এই সম্পত্তি আরএস খতিয়ান মূলে আমরা মালিক। এতো দিন শরিফুল ইসলামের পরিবারের লোকজন বেদখল করে রেখেছিলো, এখন আমরা আমাদের সম্পত্তি দখল করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App