×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতি, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতি, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কে ডাকাতিকালে গণপিটুনিতে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি সুমন কুমার।

এর আগে বুধবার (৭ জুলাই) রাতে শিবগঞ্জ উপজেলার কলমুদাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, রাতে সড়কের মানুষের গতিরোধ করে ডাকাতি করছিল কয়েকজন ডাকাত। এ সময় আশপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে এলাকাবাসী। পরে ৪-৫ জন ডাকাত পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার। এ সময় এলাকাবাসী ও পথচারীর গণপিটুনিতে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: প্রধান বিচারপতিসহ দলবাজ ও বিতর্কিতদের পদত্যাগের দাবি

ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, কিছু পথচারীর সবকিছু ছিনিয়ে নেন সানোয়ারসহ কয়েকজন ডাকাত সদস্য। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ধরে। এ সময় সবাই পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার। এতে গণপিটুনিতে মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App