×

সারাদেশ

নীলফামারীতে শান্তি শৃঙ্খলা সম্প্রতি রক্ষায় শান্তি মিছিল

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:৪০ পিএম

নীলফামারীতে শান্তি শৃঙ্খলা সম্প্রতি রক্ষায় শান্তি মিছিল

ছবি: ভোরের কাগজ

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষে শান্তি শৃঙ্খলা সম্প্রতি ও পরিবেশ বজায় রাখার দাবিতে বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নীলফামারীর সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শহীদমিনারে এসে শেষ হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশ নেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। ঐতিহাসিক এই ঘটনার বিজয় উদযাপনে নীলফামারীতে সর্বস্তরের মানুষ বিজয় মিছিল করেছে। বিএনপি শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রতি যাতে নষ্ট না হয়, এ নিয়ে কাজ শুরু করছে। 

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, ‘নীলফামারীতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সামাজিক সম্প্রতি রক্ষায় বিএনপিসহ সকলের সমন্বয়ে কাজ করা হচ্ছে পাড়া মহল্লায়। কারণ একটি গোষ্ঠী সরকার পতনের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত থেকে দলের বদনাম করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App