×

সারাদেশ

হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরু ১৮ আগস্ট

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরু ১৮ আগস্ট

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে হাবিপ্রবির ক্লাস। তবে আবাসিক হলগুলো খুলবে ১২ আগস্ট। 

শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য বলা হয়েছে, বিগত ৬ আগস্ট ২০২৪ তারিখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার এক সরকারি ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে শুরু হবে। এপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ আগস্ট ২০২৪ তারিখ হতে খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি নীতিমালা ২০০৩ এর আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হল সমূহে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে। 

আরো পড়ুন: ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. ইউনূস

উল্লেখ্য, ঈদুল আজহার সরকারি ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং সবশেষ কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হাবিপ্রবির সকল একাডেমিক কার্যক্রম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App