×

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবির ঘটনায় ৩ শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

নিহতরা হলেন, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩)  লায়লা বেগম (৪৫) ।  

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে ৮ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে ৮ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে ৩ শিশুসহ এক নারীর মৃত্যু হয়। 

আরো পড়ুন: নারায়ণগঞ্জে থানার নিরাপত্তায় সেনাবাহিনী

ওসি আরো বলেন, ট্রলারটিতে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাকি ৩ শিশু ও ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলারগুলো দিয়ে চট্টগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেয়া করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App