×

সারাদেশ

মেধাবৃত্তি পেয়েছেন তানজিকা তালুকদার অপি

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:২২ পিএম

মেধাবৃত্তি পেয়েছেন তানজিকা তালুকদার অপি

তানজিকা তালুকদার অপি। ছবি: সংগৃহীত

মধ্যনগরে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী তানজিকা তালুকদার অপি। সুনামগঞ্জ জেলায় মানবিক শাখা হতে নির্বাচিত মোট ৩ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সে একজন।

তানজিকা মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় হতে ২০২৪ সনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে। সে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের ব্যবসায়ী ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এ বি এম জুয়েল তালুকদার ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।

জানা যায়, গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪ সালের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মেধাবৃত্তি’ এবং ‘সাধারণ বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়। তালিকায় সুনামগঞ্জ জেলায় মানবিক শাখা হতে তানজিকা তালুকদার অপিসহ মোট ৩ জন মেধাবৃত্তিপ্রাপ্ত হয়।

আরো পড়ুন: নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান

বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম বলেন, অপি একজন মেধাবী শিক্ষার্থী। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ও ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তির মধ্যে দিয়ে তার মেধার বহিঃপ্রকাশ হয়েছে। সে যেন ভবিষ্যতেও ভালো ফলাফল অব্যাহত রাখতে পারে, তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১১৫৩, মৃত্যু একজনের

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App