×

সারাদেশ

টেকনাফে ‘বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে বন্যহাতির মৃত্যু

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম

টেকনাফে ‘বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে বন্যহাতির মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ‘বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি পুরুষ জাতের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম।

স্থানীয়দের বরাতে সরওয়ার আলম বলেন, শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় স্থানীয় গহিন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। একটি হাতিটি জনৈক মো. হোসেনের বসত ভিটায় আসলে আচমকা মাটিতে পড়ে গিয়ে চটপট করতে থাকে।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের স্লুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়। 

আরো পড়ুন: শালিখায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

বনবিভাগের এ কর্মকর্তা বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App