×

সারাদেশ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৭ এএম

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশের ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি৷

এ বিষয়ে রুহিয়া থানার ওসি মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত সাড়ে ১০টার দিকে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে।  সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়।  পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App