×

সারাদেশ

নারায়ণগঞ্জে ৩ মাদক কারবারিকে আটক করলো সেনাবাহিনী

Icon

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৩:২০ পিএম

নারায়ণগঞ্জে ৩ মাদক কারবারিকে আটক করলো সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ওই ৩ মাদক কারবারিকে আটক করে।

এই টহলদলের নেতৃত্ব দেয়া ক্যাপ্টেন রিয়াদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রূপগঞ্জের গাউসিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল।

পরে উদ্ধার করা ইয়াবাসহ ওই মাদক কারবারিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল রূপগঞ্জ ছাড়াও সোনারগাঁ ও আড়াইহাজার থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App