×

সারাদেশ

সিংগাইরে পুকুরে মিললো আ.লীগ নেতার মৃতদেহ!

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

সিংগাইরে পুকুরে মিললো আ.লীগ নেতার মৃতদেহ!

ছবি: ভোরের কাগজ

 উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো: আবু সাঈদ আল মামুন টিপুর (৬২) লাশ মিললো পুকুরে। সে সাহরাইল কায়েতপাড়া গ্রামের মৃত. রফিক উদ্দিন আহমদের ছেলে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বাড়ির পাশের চাচা আফসার উদ্দিনের পুকুর থেকে এলাকাবাসী তার মৃত দেহ উদ্ধার করেন। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২ পুত্র সন্তানের জনক টিপু  স্ত্রী-সন্তানসহ ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। মাঝে-মধ্যে গ্রামের বাড়িতে এসে একাও থাকতেন। বুধবার দুপুরে টিপু বাড়িতে আসে। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশেই চাচা আফসারের বাড়িতে খাবার খেতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে বৃহস্পতিবার দুপুরে নিহতের মৃতদেহ পুকুরে দেখতে পান। আওয়ামী লীগ নেতা টিপুর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। 

আরো পড়ুন: জুড়ীতে বন্যায় ৩২ হাজার মানুষ পানিবন্দি

সিংগাইর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App