×

সারাদেশ

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদেহ ভাসতে দেখে শিবগঞ্জ থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।

আরো পড়ুন: বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App