×

সারাদেশ

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে নিহত ২

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে নিহত ২

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পিরোজপুর-সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু (৫০) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।

আরো পড়ুন: গাছ লাগানো নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪

স্থানীয়রা জানান, কানসাট বাজার থেকে সিমেন্টভর্তি ট্রাক নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আব্দুর রাজ্জাক। এ সময় সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App