×

সারাদেশ

পানি বৃদ্ধির ফলে আবারো খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম

পানি বৃদ্ধির ফলে আবারো খোলা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই বাধ। ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমার উপরে পৌঁছানোর ফলে বাঁধের ১৬টি জলকপাট পুনরায় খোলা হয়েছে। রবিবার রাত থেকে ৬ ইঞ্চি করে গেটগুলো খোলা হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সকালে প্রথমে ৮টায় গেটগুলো খোলা হয় এবং ছয় ঘণ্টা পর দুপুর ২টায় আবার বন্ধ করা হয়। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ১৬টি গেট ৪ ইঞ্চি করে আবারও খোলা হয় এবং আজ সকাল থেকে তা আরো ২ ইঞ্চি বাড়িয়ে ৬ ইঞ্চি করা হয়েছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। গেটগুলো খোলা থাকায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে।

আরো পড়ুন: বানভাসি মানুষের পাশে দাঁড়ান

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, পানির স্তর অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে স্পিলওয়ের গেটগুলো ধীরে ধীরে আরো বেশি খোলা হবে।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App