×

সারাদেশ

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:১৮ পিএম

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৫

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৩নং সতর্ক সংকেত উপেক্ষা করে স্পিডবোট চালানোর সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই বোটে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে ৫ জন নিখোঁজ রয়েছে। বাকিরা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। স্পিডবোটটি রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া থেকে ছেড়ে গলাচিপা উপজেলার পানপট্রি যাওয়ার পথে মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিরা হলো- পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক পরিদর্শক মোস্তাফিজ (৩৫), এনজিও কর্মী কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য পুলিশ ও কোস্টগার্ডসহ আমাদের অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App