×

সারাদেশ

চলে গেলেন কালীগঞ্জের সাংবাদিক গুরু আব্দুর রাজ্জাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০২:৪৮ পিএম

চলে গেলেন কালীগঞ্জের সাংবাদিক গুরু আব্দুর রাজ্জাক

আব্দুর রাজ্জাক

ঝিনাইদহের কালীঞ্জের প্রবীণ সাংবাদিক ও মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বাস আব্দুর রাজ্জাক (৬২) মারা গেছেন। বৃহষ্পতিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সাংবাদিক আব্দুর রাজ্জাক দীর্র্ঘ ৪০ বছরের সাংবাদিকতার জীবনে, দৈনিক আজাদ, ইত্তেফাক, আজকের কাগজ, পূর্বাঞ্চাল, জন্মভ’মিসহ বিভিন্ন পত্রিকায় কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলাকাগজের কালীগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি মোবারকগঞ্জ চিনিকলের ভান্ডার কর্মকর্তা চাকুরি থেকে গত এক বছর আগে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, বর্তমান কর্মরত কালীগঞ্জসহ জেলার অনেক সিনিয়র সাংবাদিককে তিনি এ পেশায় হাতে খড়ি দিয়েছেন। সিনিয়র সাংবাদিক হিসেবে দক্ষিণবঙ্গের মধ্যে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন।

সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App