×

সারাদেশ

সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

Icon

সোনারগাঁও (নারাঢণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর (যোগীপাড়া) এলাকায় মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।

নিহত শাওনের ভাই মোতালেব জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল, রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: সুনামগঞ্জে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক

তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App