×

সারাদেশ

রাজশাহীতে নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

রাজশাহীতে নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার এক দিন পর সোমবার রাত ১০টার দিকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজু নামের দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই। এরপর রাত আড়াইটার দিকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ভেসে উঠেছিল।

মারা যাওয়া অন্য দুজনের নাম ফারুক হোসেন ও সবুজ মিয়া। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই সোমবার সকালে নদী থেকে উঠে যায়। এরপর থেকে স্বজনেরা নৌকায় চড়ে নদীতে নজর রাখছিলেন।

আরো পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাতে ভারতীয় সীমানা সংলগ্ন বাংলাদেশ চরের অংশ থেকেই এক এক করে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তাদের মরদেহ দাফন করা হয়। মারা যাওয়া সবার বাড়ি চরমাজারদিয়াড় গ্রামে।

এর আগে গত রবিবার রাতে চর মাজারদিয়াড় যাওয়ার সময় পদ্মায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App