×

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত ৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত ৪০

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকা‌রি ব‌রিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত ২০ থেকে ২৫ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সারারাত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। খবর বিবিসির।

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে এই ঝামেলার খবর পাই আমরা। ভোর সাড়ে ৫টা পর্যন্ত আমরা ঘটনাস্থলে ছিলাম।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখনকার সিচুয়েশন সেনাবাহিনী ভালো বলতে পারবে। কারণ এটা এখন সেনাবাহিনীর হাতে। আমরা কিছু করছি না এখানে।

আরো পড়ুন: শ্রমিক বিক্ষোভের মুখে ৭০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়ি দখলের ঘটনা থেকে এ বিরোধের সূত্রপাত।

বাড়ি দখল এবং বাড়ির নারী সদস্যদের হেনস্থার অভিযোগে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে হামলা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে চাঁদাবাজির অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রথমদিন মারামারির পর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মঙ্গলবার বিকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে।

কিন্তু মানবন্ধনের পর ফের মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App