×

সারাদেশ

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ এএম

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় গলায় ওড়না পেঁচিয়ে একই পরিবারের তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় নিজ বাড়িতে শোবার ঘরে তাদের হত্যা করা হয়।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে শাহাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি হোমনা সার্কেল) মীর মহসিন বলেন, বৃহস্পতিবার সকালে তিনজনের মরদেহ একই কক্ষে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফোর্সসহ এসে আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। মরদহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App