×

সারাদেশ

সাবেক এমপি একরামের অস্ত্র-গুলি উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

সাবেক এমপি একরামের অস্ত্র-গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি শর্টগান ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার কর করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথবাহিনী এগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে  কবিরহাট উপজেলার সুন্দলপুরে এ অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরো পড়ুন: স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বললেন নুর

বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গোপন খবরে যৌথ বাহিনীর সদস্যরা একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে একটি কবরস্থানে অভিযান চালায়। ওই কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো ১টি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ  উদ্ধার করে। 

পরে অনুসন্ধানকালে জানা গেছে, অস্ত্রটি সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত। এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App