×

সারাদেশ

যেভাবে বিটিএসের সঙ্গে দেখা করতে পালায় ৫ ছাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

যেভাবে বিটিএসের সঙ্গে দেখা করতে পালায় ৫ ছাত্রী

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার একটি মাদ্রাসার ৫ ছাত্রীকে নিখোঁজ হওয়ার পর বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়। জানা গেছে, ছাত্রীরা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভিডিও দেখে আসক্ত হয়ে মাদ্রাসা থেকে পালায় এবং ঢাকায় যাওয়ার পরিকল্পনা করে।

মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার অভিযোগ করেন যে, শুক্রবার ফজরের নামাজের পর ৫ ছাত্রীকে পাওয়া যাচ্ছিল না। মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজ নেওয়ার পর তাদের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ছাত্রীর মধ্যে ৩ জনের ট্রাংকে চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা, তোমাদের কষ্ট দিতে চাই না, আমরা আবার ফিরে আসব।’ পরে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, একজন ছাত্রী কানের গয়না বিক্রি করে ঢাকায় যাওয়ার জন্য অর্থ সংগ্রহ করেছিল। তবে মাঝপথে তারা নিজেদের ভুল বুঝতে পেরে বগুড়ার মহাস্থানগড় বাসস্ট্যান্ডে ফিরে আসে। সেখান থেকেই পুলিশ তাদের উদ্ধার করে।

আরো পড়ুন: গণভবনে জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি

এ ঘটনার পর সেনাবাহিনীর একটি দল মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App