×

সারাদেশ

হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই করানো অধ্যক্ষকে ফুলের মালায় বরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই করানো অধ্যক্ষকে ফুলের মালায় বরণ

ছবি: সংগৃহীত

হাতুড়িপেটা দিয়ে পদত্যাগে বাধ্য করা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে ফের কলেজে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রায় দুই কিলোমিটার দূরে থাকা কোয়ার্টারের বাসা থেকে গলায় ফুলের মালা পড়িয়ে দিয়ে তাকে কলেজে নিয়ে আসেন শতাধিক শিক্ষার্থী। বাসা থেকে পায়ে হেঁটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দেন তারা। পরে অধ্যক্ষকে তার কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেন তারা।

কলেজের শিক্ষার্থী মো. হাসিব শেখ বলেন, তিনি (স্যার) খুব ভালো মানুষ। মিথ্যা অভিযোগ তুলে কিছুদিন আগে অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেয় এলাকার একটি সন্ত্রাসী বাহিনী ও কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী। এরপর থেকে তিনি (স্যার) অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছিলেন। আমরা কলেজের শিক্ষার্থী মিলে (স্যার) তাকে তার বাসা থেকে সম্মানের সঙ্গে নিয়ে এসেছি।

তারা আরও বলেন, আমরা তাকে কলেজে দেখতে চাই। তার এ পদত্যাগ মানি না। অন্যায়ভাবে যারা তাকে পিটিয়ে পদত্যাগে সই করাতে বাধ্য করেছে, আমরা তাদের বিচার চাই। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি এরমধ্যে যদি হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আন্দোলনে নামতে বাধ্য হবো।

শিক্ষার্থীরা কলেজে নিয়ে আসার পর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সব বুঝতে পেরেছে। তাই আমাকে সম্মান দিয়ে বাসা থেকে কলেজে নিয়ে এসেছে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে চিরকৃতজ্ঞ।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কামরুল গাজীর সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App