×

সারাদেশ

সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৪:৪১ পিএম

সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে

দৌলতপুর মহিলা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে। মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত নারীদেরই আজকাল বিপথে পড়ার ঘটনা ঘটছে। মা সন্তানকে, স্বামীকে পর্যন্ত খুন করছে। স্বামীকে নির্যাতনে কোনো মাদরাসায় পড়ুয়া স্ত্রীর সম্পৃক্ততার খবর আসেনি। বরং মাদরাসায় পড়ুয়া ছাত্রীরা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে দৌলতপুর মহিলা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষকবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App