×

সারাদেশ

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হন অটোরিকশা চালকসহ দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় শনিবার দিবাগত রাত ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলে শিশু (৪) এবং সিএনজি চালকসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সিএনজি চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সিএনজি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App