×

সারাদেশ

৪ দফা দাবিতে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

৪ দফা দাবিতে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে আমদানি-রপ্তানিকারকরা। 

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল (ট্যারিফ) আদায় করছে। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া ও নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। 

এসব বিষয়ে একাধিকবার তাগাদা দেয়া সত্ত্বেও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। আমদানি-রপ্তানিকারকরা সোনামসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছে। 

যদিও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেন, বন্দরের দাপ্তরিক কার্যক্রম চলছে। আমদানি-রপ্তানি বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সমাধান হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর

গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর

আর্জেন্টিনার জালে ফের গোল মিশরের

আর্জেন্টিনার জালে ফের গোল মিশরের

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App