×

সারাদেশ

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আফরিন আহমেদ মামলাটি গ্রহণ করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেন।

মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাশাপাশি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং বিজিবির সাবেক অধিনায়ক মেজর এরশাদসহ আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের সময় গুলিতে আব্দুল হাদিস (৪২) নামের একজন নিহত হন। হাদিসের বড় ভাই ও আখাউড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্বাচনের দিন বিএনপি কর্মীদের উপস্থিতির খবর পেয়ে আনিসুল হক ও তাকজিল খলিফা বিজিবির অধিনায়ককে ফোনে গুলি চালানোর নির্দেশ দেন। এর পরপরই বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে এসে গুলি চালালে হাদিস মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলায় আরো উল্লেখ রয়েছে, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, তাকজিল খলিফার ভাই ফুরকান খলিফা এবং বিএনপির সাবেক নেতা জাহাঙ্গীর মিয়াসহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় ১০০-২০০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

বাদী পক্ষের আইনজীবী নুরুজ্জামান লস্কর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App