×

সারাদেশ

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আড়াই লাখ টাকার অনুদান

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আড়াই লাখ টাকার অনুদান

ছবি: সংগৃহীত

লাকসাম-মনোহরগঞ্জের পেশাজীবী সাংবাদিকদের মিলন মেলায় তিন পরিবারকে আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের মানবিক ব্যক্তি ও সৌদি আরবের মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান সুমন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম গ্রিন ভিউ রিসোর্টে সাংবাদিকদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আরিফুর রহমান স্বপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসামে কর্মরত সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, মো. আবদুল কুদ্দুস, মো. কামাল উদ্দিন, ফারুক আল সারা, মো. মনির আহমেদ, মো. আবদুর রহিম, মনোহরগঞ্জের সাংবাদিক হুমায়ুন কবির মানিক, আবদুর রহিম, আবদুল বাকী প্রমুখ।   

অনুষ্ঠানে মানবিক ব্যক্তি, মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির ইছাপুরা সাতঘর গ্রামের আবু ইউসুফের পরিবারকে নগদ এক লাখ, মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোসাইন ও আলমগীরকে পঞ্চাশ হাজার ও শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের কিডনি রোগে আক্রান্ত রবিউল হোসেনকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন। 

এ সময় মিজানুর রহমান সুমন সৌদি আরবে বসবাস করায় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সাংবাদিকদের উদ্দেশে একটি লিখিত বার্তা পাঠান। তার পক্ষে লিখিত বক্তব্য পড়েন সাংবাদিক ফারুক আল শারাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এবারে বন্যায় তিন উপজেলায় পাঁচ শতাধিক সদস্যের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এ ছাড়াও লাকসাম মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে সাড়ে ১০ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছি। পাশাপাশি সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা চিহ্নিত করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সহযোগিতার চেষ্টা করেছি। আমাদের কার্যক্রমে যেন কোন ধরনের অনিয়ম সৃষ্টি না হয়, সেজন্য আমি প্রবাস থেকেই সবকিছু মনিটরিং করেছি। বিগত দিনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে লাকসাম-মনোহরগঞ্জ তথা কুমিল্লাসহ দেশের সাংবাদিক বন্ধুরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সৎপরামর্শ পাবো বলে মনে-প্রাণে বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App