×

সারাদেশ

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

ছবি: ভোরের কাগজ

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে আছির প্রামানিক আসিফ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয় এলাকাবাসী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন: লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভি গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে ইটভাটার সঙ্গে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে একজন। পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে চোরকে ধাওয়া করে। এতে চুরি করতে আসা ৪ জনের মধ্যে ৩ জন পালিয়ে যায়। এ সময় পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে গ্রামবাসী আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গণপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App