×

সারাদেশ

মধ্যনগর থানায় নতুন ওসির যোগদান

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম

মধ্যনগর থানায় নতুন ওসির যোগদান

নতুন ওসি মো. সজীব রহমানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মধ্যনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

সুনামগঞ্জের মধ্যনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সজীব রহমান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল মধ্যনগর থানায় যোগদান করেছেন।

এর আগে তিনি শেরপুর জেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 

সজীব রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি নেত্রকোণা সরকারি আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মধ্যনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। মধ্যনগর থানার মহিষখলা সীমান্তের চোরাচালান, সন্ত্রাস, মাদক, হাট-বাজারসহ নৌপথে চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। তবে এতে সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।

এদিকে নতুন ওসি মো. সজীব রহমানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মধ্যনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App