×

সারাদেশ

সেতু নির্মাণ কাজ বন্ধ, ১৫ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

সেতু নির্মাণ কাজ বন্ধ, ১৫ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

ছবি: ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়ায় কালঘোষা নদীর উপর সেতু নির্মাণ কাজ বন্ধ করে ঠিকাদার উধাও হয়েছে। ফলে এ পথে যাতায়াতকারী ১৫টি গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, গান্দিগাও - বাকাকুড়া রাস্তার পূর্ব বাঁকাকুড়া কালঘোষা নদী পারি দিয়ে গান্দিগাও, ডেফলাই, ভালুকা, ফুলহাড়ি, নকশী, হালচাটি গজনী, বাঁকাকুড়া, হালচাটি, পানবর, আয়নাপুর, নাচনমহুরি ও ধানশাইলসহ ১৫টি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে থাকে।

কিন্তু এ নদীর উপর একটি সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় শতশত মানুষের। জানা যায়, ১৫ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বিশ্বব্যাংকের অর্থে প্রায় ৭ কোটি টাকা এ নদীর উপর একটি সেতু নির্মাণ কাজ হাতে নেয়।

টেন্ডারের মাধ্যমে ঠিকাদার ও নিয়োগ দেয়া হয়। শেরপুরের আক্রাম এন্টারপ্রাইজ কাজটি পান। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সংসদ সদস্য কে এম ফজলুল হক নির্মাণ কাজের বৃত্তি প্রস্তর স্থাপন করেন।

আরো পড়ুন: ৬ দিন বন্ধ থাকার পর খুলছে সোনামসজিদ স্থলবন্দর

উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্রে জানা গেছে  ৩/১/২০২৪ তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি। 

কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, গান্দিগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা জানান, ঠিকাদারের লোকজন গত প্রায় ৬ মাস পূর্বে কাজ বন্ধ করে চলে যায়।  এতে কাজ শেষের নির্ধারিত সময়ের পরেও নির্মাণ কাজ শেষ হয়নি।

স্থানীয়দের অভিযোগ সেতু নির্মাণ স্থানের পাশ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য বিকল্প কোনো পথ নির্মাণ করা হয়নি। ফলে এপথে যাতায়াতকরি ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের  স্বত্বাধিকারী আকরাম হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শুভ বসাক ঠিকাদারকে কাজ  সম্পূর্ণ  করে দেয়ার জন্য বারবার তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্মাণ কাজ শেষের তারিখ বাড়িয়ে  নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App