×

সারাদেশ

দেবিদ্বার থানায় ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলো জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

দেবিদ্বার থানায় ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলো জামায়াত

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক একটি ল্যাপটপ ও প্রিন্টার উপহার প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের হাতে এই উপহার তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কিছু দুষ্কৃতকারী দেবিদ্বার থানায় হামলা চালায়। হামলার ফলে থানার কার্যক্রম ব্যাহত হয় এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে থানার অবস্থা গুরুতর হয়ে পড়ে। এর ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে যায়।

এ অবস্থায় জামায়াত নেতারা থানার কার্যক্রম পুনরায় সচল করার লক্ষ্যে ওসি রফিকুল ইসলামের কাছে একটি ল্যাপটপ ও উন্নতমানের একটি প্রিন্টার হস্তান্তর করেন। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ ও দেবিদ্বার উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘দেবিদ্বার থানার কার্যক্রম পুনরায় সচল রাখতে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সরঞ্জামগুলো থানার কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অপরদিকে, ওসি রফিকুল ইসলাম জানান, ‘৫ আগস্টের হামলার পর থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ মুহূর্তে কম্পিউটার ও প্রিন্টারের প্রয়োজন ছিল। উপজেলা জামায়াতের নেতারা এই ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে আসায় প্রাথমিক কাজগুলো সম্পাদনে সুবিধা হবে।’

আরো পড়ুন: সাজেকে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক

তিনি জামায়াতের এ উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App