×

সারাদেশ

সিংগাইরে নদীতে ভেসে উঠলো বাবা-মেয়ের লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

সিংগাইরে নদীতে ভেসে উঠলো বাবা-মেয়ের লাশ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৫০) এবং তার ১২ বছরের মেয়ে রাফসা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত বাবা-মেয়ে চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মা-বাবার চোখের সামনে নদীতে সাঁতার শেখার সময় রাফসা পানিতে তলিয়ে যায়। বাবাও তাকে উদ্ধারে ঝাঁপ দিলে নিখোঁজ হয়ে যান।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা সারাদিন চেষ্টা চালালেও তাদের লাশ উদ্ধার করতে পারেনি। আজ সকালে স্থানীয়রা নদীর বিপরীত পাশে প্রায় কাছাকাছি অবস্থায় লাশ দুটি দেখে উদ্ধার করেন।

আরো পড়ুন: মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

উল্লেখ্য, গতকাল মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির কাছে ধলেশ্বরী নদীতে নিয়ে যান। এ সময় তিনি রাফসার পেটে দুটি বোতল বেঁধে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকে যাওয়ায় রাফসা তলিয়ে যায়। এরপর তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App