×

সারাদেশ

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে পথচারী নিহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে পথচারী নিহত

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত ও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলায়েত ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মরহুম হাফেজ আহম্মদের ছেলে। আহতরা হলেন ট্রাকচালক সাগর, চালকের সহকারী মো: ইব্রাহিম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, বৃহস্পতিবার ভোরে বারইয়ারহাট উত্তর বাজারের ইউটার্ন পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন পথচারী নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: সিংগাইরে নদীতে ভেসে উঠলো বাবা-মেয়ের লাশ

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলায়েত হোসেনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তিনি পথচারী, বারইয়ারহাট এলাকায় কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনা কবিলত গাড়ি থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App