×

সারাদেশ

ময়মনসিংহ-শেরপুরে জিবির উদ্ধার ও ত্রাণ সরবরাহ অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম

ময়মনসিংহ-শেরপুরে জিবির উদ্ধার ও ত্রাণ সরবরাহ অব্যাহত

ছবি: ভোরের কাগজ

বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যা শুরু হওয়ার পর থেকে বিজিবি দুর্গত মানুষদের উদ্ধারে তৎপরতা এবং খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

বিজিবি জানায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মহারশি, ভোগাই ও নিতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে তারা অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ৯টি বিওপির প্রায় ২৫০ জন বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। তারা এ পর্যন্ত ৮৫০ জন পানিবন্ধি মানুষকে উদ্ধার করে বিওপির নিকটবর্তী উঁচু ও নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়াও স্থানীয় জনসাধারণের গবাদিপশু এবং অন্যান্য মালামাল নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি শুক্রবার পানিবন্ধি ২৫০ জনকে শুকনা খাবার (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ১০০ জনকে রান্না করা খাবার সরবরাহ করেছে। এ ছাড়াও আরো ২০০ জনকে শুকনা খাবার এবং ৪৫০ জনকে রান্না করা খাবার দেয়া হয়েছে।

আরো পড়ুন: ত্রাণ কার্যক্রমে বৈষম্যের শিকার শেরপুর, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩০০ প্যাকেট শুকনা খাবার বিজিবির কাছে বিতরণ করার জন্য প্রদান করেন। এসব ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির উদ্যোগে আরো ৩৫০ জনকে রান্না করা খাবার (খিচুড়ী, ডিম ভূনা, সালাদ ও বিশুদ্ধ পানি) দেয়া হয়েছে।

বিজিবি জানায়, আগামী দিনগুলোতেও বন্যার্তদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App