×

সারাদেশ

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০১:১১ পিএম

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

ছবি: ভোরের কাগজ

নীলফামারী জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সৈয়দপুরের ডেমারে দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুরে ডোমার উপজেলার জালালের মোড় এলাকায়, যেখানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দিনাজপুরের বিরামপুর এলাকার রোজিনা বেগম (৪৫)। তার স্বামী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিকেলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ব্রিজ এলাকায়। দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার দেলোয়ার হোসেন (৬৫)।

এরপর রাত ৯টার দিকে সৈয়দপুরের দিনাজপুর রোডে বাবু সরকার মোড় এবং নীলফামারী শহরের পাঁচমাথা মোড়ে আরো দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সৈয়দপুর ধলাগাছ এলাকার রাহেনা বেগম (৬০)। তবে আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুগুলি ঘটে। ঘটনার পর স্থানীয়রা একটি ট্রাক আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ‘একটি দুর্ঘটনায় রোজিনা বেগমের মৃত্যু হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।’

এদিকে, সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন: ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নীলফামারী থানার ওসি এম আর সাঈদ জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App