×

সারাদেশ

দুই ছেলের ঝগড়া থামানোর পর প্রাণ গেলো মায়ের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

দুই ছেলের ঝগড়া থামানোর পর প্রাণ গেলো মায়ের!

ছবি: প্রতীকী

নেত্রকোনায় রান্না করা নিয়ে দুই ছেলের ঝগড়া থামানোর পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে ষাট বছর বয়সি মা হাজেরা খাতুনের। শনিবার (১২ অক্টোবর) সকালে জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত) সখিনা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন বলে শুনেছি। পরে তাদের মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেন। সেসময় দাঁড়ানো অবস্থা থেকেই মাটিতে পড়ে মৃত্যু হয় হাজেরা খাতুনের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজেরা খাতুনের স্বামী ছিলেন দুজন। তারা দুজনই মারা গেছেন। প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা থাকতেন বড় ছেলে জজ মিয়ার সঙ্গে। কিছুদিন আগে ছোট ছেলে সুমন মিয়ার বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় তাকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা। কিন্তু এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শনিবার সকালে ঝগড়া শুরু হয়। এসময় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App