×

সারাদেশ

ভিমরুলের কামড়ে প্রাণ গেলো বাবা-মেয়ের, ছেলে হাসপাতালে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

ভিমরুলের কামড়ে প্রাণ গেলো বাবা-মেয়ের, ছেলে হাসপাতালে

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের এক ছেলে। শনিবার উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা আক্তার (৮)। আবুল কাশেমের ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ধোবাউড়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আবুল কাশেম তার ছেলে সিফাত ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানি দেখতে নৌকায় করে ঘুরতে বের হন। এসময় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।

নৌকা তীরে ভিড়লে তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে লাবিবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যান। এছাড়া সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App