×

সারাদেশ

বীরাঙ্গনা পারুলের মৃত্যুতে শোক বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৮:০৯ পিএম

বীরাঙ্গনা পারুলের মৃত্যুতে শোক বার্তা

ছবি: অমল তালুকদার

বরগুনার পাথরঘাটায় বীরাঙ্গনা পারুল রানীর (৯০) রানীর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থা শোক বার্তা জানিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংস্থার কো-অর্ডিনেটর এম. সানাউল হকের স্বাক্ষরিত একটি শোক বার্তা পাঠান মৃত পারুল রানীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বিরঙ্গনা পারুল রানী। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলার নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) পারুল রানী মিস্ত্রীকে (৯০) যথাযথ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। মৃতুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা, ছেলে মনমথ মিস্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবং দেবর কর্নধর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের শোক বার্তায় জানানো হয়, পারুল রানী নির্ভিক সাক্ষি, শত প্রতিকুলতার মাঝেও দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধকালে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রমানে তদন্তকালে সাক্ষ প্রদান করেছেন। তার এই মাজসি কার্যক্রমের ফলে মানবতাবিরোধী অপরাধের মামলাটি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে তদন্তকার্য করা করা সম্ভবপর হয়েছে। তার মৃতুতে আমরা গভীরভাবে শোকাহত ও তার আত্নার মাগফিরাত কামনা করছি। বীরঙ্গনা পারুল রানীর পরিবারের সদস্যদের কল্যাণ, সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য সকল সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেছেন ওই শোকবার্তায়।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধি মো. জুলফিকার হায়দার বীর মুক্তিযোদ্ধা মনমথ মিস্ত্রীর হাতে শোক বার্তা ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

মাহদী আমিন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App