×

সারাদেশ

জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম

জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে এক সভায় উপজেলা সদর ইউনিয়ন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণকে সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়কে সহসভাপতি, কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণকে সহসম্পাদক ও দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণকে অর্থ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App