×

সারাদেশ

স্বামীর পরকিয়ায় বলি স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম

স্বামীর পরকিয়ায় বলি স্ত্রী

স্বামী লিটন শেখ ও স্ত্রী এ্যানি

স্বামীর অনৈতিক সর্ম্পকের প্রতিবাদ ও পরকিয়া প্রেমের বাধা হয়ে দাঁড়ানোয় প্রাণ গেল ১০ মাস বয়সের শিশু সন্তানের মা এ্যানি বেগমের (২৫)। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিযনের দেড়ূলি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে বুধবার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

গৃহবধু এ্যানির পিতা উপজেলার রুদাঘরা গ্রামের আব্দুর রাজ্জাক সরদার জানান, তার মেয়ে এ্যানিকে দেড়ুলি গ্রামের শহিদ শেখের ছেলে লিটন শেখের সাথে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। তাদের ১০ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। জামাই লিটন শেখ কোমরাইল গ্রামের মৃত সবুর দাইয়ের মেয়ে মুক্তা খাতুনের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে এ্যানি ও লিটনের মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হত। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় এ্যানিকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় লিটন শেখ, প্রেমিকা মুক্তা খাতুনসহ ৬ জনের নামে থানায় অভিযোগ দিয়েছি। এদিকে এ ঘটনার পর লিটন শেখ, মুক্তা খাতুন, শহিদ শেখ বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে এ্যানীর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এ্যানির পিতা থানায় একটি অভিযোগ দিয়েছে। অপমৃত্যু মামলা হিসেবে রেরকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App