×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ এএম

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- একই উপজেলার দর্গাপুর কামারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন। আফাজ উদ্দীন জানান, রাত ৯টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিলেন।

এসময় ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়। 

তিনি আরো জানান, উত্তেজিত কয়েক হাজার জনতা পিটিয়ে মেরেছে। 

ভোলাহাট থানার ওসি শাহিনুর রহমান বলেন, ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App