×

সারাদেশ

৫০ হাজার লিটার ফার্নেস তেল চুরি, যৌথ অভিযানে উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

৫০ হাজার লিটার ফার্নেস তেল চুরি, যৌথ অভিযানে উদ্ধার

চুরির ঘটনার পর স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাবের যৌথ অভিযানে চুরি হওয়া তেল উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকায় একটি তেলের ট্যাংকার থেকে প্রায় ৫০ হাজার লিটার ফার্নেস তেল চুরির ঘটনা ঘটেছে।  এরপর শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই তেল চুরি ও অপহরণের ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বন্দরের পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। চুরির ঘটনার পর স্থানীয় পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাবের যৌথ অভিযানে চুরি হওয়া তেল উদ্ধার করা হয়েছে।  চুরি হওয়া তেলের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

জানা যায়, চুরির সময় প্রায় ৪ লাখ লিটার তেল বহনকারী একটি বড় তেলের ট্যাংকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল ডিপো থেকে গাজীপুরের আরপিসিএল পাওয়ার প্লান্টে যাচ্ছিল। এই সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ট্যাংকারটি থামায় এবং প্রায় ৫০ হাজার লিটার তেল লুট করে। ডাকাতরা তেল চুরির পর ট্যাংকারের চারজন ক্রুকে অপহরণ করে, তবে পরে নিরাপদে ছেড়ে দেয়। অভিযোগ অনুসারে চুরি করা তেল কলাগাছিয়া এলাকার একটি চরে অভিযুক্ত ডালিম এবং শিপনের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। 

বন্দরের ওসি অভিযোগ পাওয়ার পর কলাগাছিয়া নৌ পুলিশ ক্যাম্প থেকে ২০ থেকে ২৫ জন সদস্যের একটি দল নিয়ে অভিযানে যান। সেখানে কোনো সংঘর্ষ না হলেও স্থানীয় কিছু লোক পুলিশকে তাদের দায়িত্ব পালন থেকে বাধা দেয়ার চেষ্টা করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও র‍্যাবের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে। অভিযুক্ত ডালিম এবং শিপনসহ বিভিন্ন মামলায় জড়িত বেশ কয়েকজন চিহ্নিত অপরাধীও এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। অভিযানে প্রথমে ইঞ্জিনচালিত নৌকাগুলির নিয়ন্ত্রণ নেয়া হয়, যেখানে লুট হওয়া তেল লোড করা হয়েছিল। 

আরো জানা যায়, চোরেরা ছোট ছোট গ্যালনে তেল বিক্রির পরিকল্পনা করেছিল। যৌথবাহিনী অভিযুক্ত ডালিম এবং শিপনের বাড়ি তল্লাশি চালিয়ে খালি গ্যালন, দা, ছুরি, পাসপোর্ট ইত্যাদি উদ্ধার করে। উদ্ধার করা তেল পুনরায় ইঞ্জিনচালিত নৌকাগুলিতে লোড করার প্রক্রিয়া শুরু হয়, এবং সেনাবাহিনী ঘটনাস্থলে নিরাপত্তা প্রদান করে লোডিং কার্যক্রম শেষ করে। যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এ তেল আবারো যথাযথ স্থানে ফিরিয়ে আনা হয়। অভিযানের পর দুটি ইঞ্জিনচালিত নৌকা এখন কলাগাছিয়া নৌ পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমদ পাঠান বলেন, যৌথ বাহিনীর অভিযানে জ্বালানি তেল লুটের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ মোট তিনটি নৌকা জব্দ করা হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, অভিযুক্ত ডালিম, শিপনসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী এ ঘটনার সঙ্গে জড়িত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার লিটার ফার্নেস তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা তেলের দাম প্রায় ৫০ লাখ টাকা।

আরো পড়ুন: থানা থেকে পুলিশের ৩ মোটরসাইকেল চুরি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App