×

সারাদেশ

ইউএনওর নেতৃত্বে খাল পরিষ্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

ইউএনওর নেতৃত্বে খাল পরিষ্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা

ছবি: ভোরের কাগজ

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। 

শনিবার (০২ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে নেমে পড়েন তারা। জানা গেছে, সম্প্রতি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ডেঙ্গু মশা সৃষ্টির উৎস স্থল সমূহকে বিনাশ করার উদ্যোগ গ্রহণ করে।

এর আগে এই কাজ সফল করতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের সহযোগিতা চান।নির্বাহী কর্মকর্তা তাদের প্রস্তাবকে সানন্দে গ্রহণ করে তাদের সাথে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুশফিকুর রহমান পারভেজ জানান, ছাত্র-ছাত্রীদের ৪০জনের একটি টিম নিয়ে তারা এ কাজ শুরু করেছেন। মাত্র ঘণ্টা খানেকের মধ্যে তারা ডেঙ্গু উৎপাদনের উৎসস্থল হিসেবে চিহ্নিত ওই খালটির বেশ খানিকটা জায়গার কচুরিপানা ও ময়লা আবর্জনা তুলে পরিষ্কার করেছেন। তাদের কাজ চলমান রয়েছে। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালটিকে পরিষ্কার ও দূষণমুক্ত করতে চান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App