×

সারাদেশ

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জন নিহত

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জন নিহত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনই গ্রামের সাবেক সেনা সদস্য  রফিক ফকির (৫০), তার কাজের লোকলোকমান মিয়া ওরফে  রুপায়ন (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন। 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিক। এসময় অন্য দুইজনও তার সঙ্গে ছিলেন। চেঁড়া তারে অসাবধানতার কারণে হঠাৎ বিদ্যুতায়িত হন রফিক। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও  বিদ্যুৎস্পৃষ্ট হন। 

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন দুপুর দেড়টার দিকে জানান, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জেনে পরে এ বিষয়ে আরো জানানো হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App