×

সারাদেশ

সাধকের মন্ত্র নেয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

সাধকের মন্ত্র নেয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ

আটক আবু সাঈদ

যশোরের কেশবপুরে সাধকের নিকট থেকে ছেলের জন্য তন্ত্র মন্ত্র নেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ আবু সাঈদ নামে এক যুবককে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভরতভায়না গ্রামের ৪০ বছর বয়সের এক গৃহবধূকে তার ছেলের জন্য সাধকের নিকট থেকে তন্ত্র মন্ত্র নেওয়ার কথা বলে গত শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পতিমধ্যে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের রাস্তার পূর্বপাশে জনৈক অজয় ঘোষের ধান ক্ষেতের আইলের উপর জোরপূর্বক ধর্ষণ করে। রবিবার রাতে ওই গৃহবধূ উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৩), তার সহযোগী সন্ন্যাসগাছা গ্রামের লতিফ সরদারের ছেলে জসিম উদ্দিন (৩৫), ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ (৩৩) ও কাশিমপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রোস্তম আলী ফকির (৩৯) এর নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

কেশবপুর থানার পুলিশ রবিবার রাতে মামলার আসামি ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদকে গ্রেপ্তার করে। সোমবার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, ধর্ষণ মামলার আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App