×

সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১১:১৬ এএম

জয়পুরহটে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের ছেলে সুধা চাকী (৩৬) গুরুতর আহত হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। জেলার ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। তাদের বাড়ি ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, আক্কেলপুর বাজারে বেগুন বিক্রির উদ্দেশ্যে দুকা চাকী তার ছেলেকে নিয়ে যাবার পথে ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথপুর এলাকায় বিপরীতমুখী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে পিতা দুকা চাকী ঘটনাস্থলেই মারা যান। সুধা চাকী গুরুতর আহত হন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজল সরকার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সুধা চাকীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App