×

সারাদেশ

নাসিরনগরে দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেপ্তার ২

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

নাসিরনগরে দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন মামলার পলাতক দুর্ধর্ষ ডাকাতসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জাবেদ মিয়া (৩৪) ও  নয়ন খাঁন (২০)। 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টায় থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ মোমেন ভূঁইয়া, এএসআই(নিঃ) মোঃ জহিরুল ইসলাম, এএসআই (নিঃ) মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মিয়া জানের ছেলে জাবেদ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়।  

জাবেদ মিয়া ০৬ নং বুড়িশ্বর ইউপিস্থ আশুরাইল গ্রামের ১০ ডাকাতি মামলা সহ মোট ১২ মামলা ও একটি জিআর ২ বছরের সাজাপ্রাপ্ত এবং তিনটি জিআর পরোয়ানাভুক্ত আসামি। 

এছাড়া, ভলাকুট ইউপিস্থ ভলাকুট গ্রাম থেকে মঙ্গলবার রাত ১২ টায় এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভলাকুট ইউপিস্থ ভলাকুট গ্রামের মোঃ ইদ্রিস খানের বসত ঘরের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইসলাম খাঁনের ছেলে নয়ন খাঁন (২০)কে গ্রেপ্তার করে হয়েছে। 

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App