×

সারাদেশ

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের ১ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের ১ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম  ছৈয়দুল বশর (১৯)।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নেয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছিলেন।

আটক অন্য জেলেরা হলেন-আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পরিবার মরদেহ শনাক্ত করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, আমার ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জন এখনো নিখোঁজ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App